1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

কীর্তন দেখা হলোনা মিতু সূত্রধরের!!

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৪ বার পঠিত

সন্তানসহ পথিমধ্যেই সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন

মির্জা হুমায়ূন শাহজাদপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার মাদলা নামক স্থানে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী এক নারী মারা যায়। পরে আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এক শিশু মারা যায়। বাকীদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
জানা যায়, কয়েকজন নিকট আত্মীয়সহ মিতু সূত্রধর ও তার মেয়ে নিয়ে পাবনা জেলার বনগ্রামে কীর্তন দেখতে যাচ্ছেন আত্মীয় বাড়িতে পথিমধ্যে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় মিতু সূত্রধর ও তার মেয়ে ইচ্ছামনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পাবনা থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস শাহজাদপুর উপজেলার মাদলা নামক স্থানে পৌঁছালে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি আরোহী মিতু সূত্রধর (৩০) নামে এক নারী নিহত হয়। এরপর আহতদের উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে শিশু ইচ্ছামনি (৭) মারা যায়। নিহত নারী ও শিুশু সম্পর্কে মা ও মেয়ে। নিহতদের বাড়ি উপজেলার খুকনী ইউনিয়নের জুগিবাড়ি গ্রামে।

এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ মোট ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, সিএনজি চালক তাইমুল (২৫) সাথিয়া উপজেলার ছেচানিয়া গ্রামের আলমাহমুদের ছেলে। অন্যরা হলেন, শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই গ্রামের অরুণা সূত্রধর (৬০), তার ছেলে সৌরভ সূত্রধর (১৭), খুকনি ইউনিয়নের জুগিবাড়ি গ্রামের বিনয় সূত্রধরের মেয়ে কলি সূত্রধর (১৬) এবং কথা সূত্রধর (১২)।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মোঃ মণিরুল ইসলাম জানান, বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ঢাকামুখি একটি যাত্রীবাহী বাস উপজেলা মাদলা নামক স্থানে পৌঁছালে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন সিএনজি আরোহী নারী নিহত হয়। পরে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ৭ বছরের এক শিশু মারা যায়। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও ৫ জন আহত হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park