1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাদের ওপর রোজা ফরজ, অসুস্থ্য অবস্থায় রোজার বিধান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৩০ বার পঠিত

ধর্মীয় সংবাদঃ
যে কোন মুসলিম যে নিম্নোক্ত বৈশিষ্টের অধিকারী তার জন্য মহান আল্লাহ রমযানের রোযা ফরয করেছেন। যেমন-
১. আকেল বা পাগল নয় এমন
২. বালেগ
৩. সুস্থ
৪. মুকীম বা মুসাফির নয়

পবিত্র কুরআনের আয়াতে আল্লাহ তাআলা বলেন,
‘হে ঈমানদারগণ! তোমাদের প্রতি রোজা ফরয করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকেদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকী হতে পার। এ আয়াত থেকে আমরা বুঝতে পারি আমাদের পুর্ববর্তী উম্মতের উপরও রোজা ফরয ছিল।’ (সূরা বাকারা;১৮৩)

তবে রোজার অভ্যাস করার জন্য আট বছর বয়স থেকে রোজা রাখা যেতে পারে। যাতে করে সে যখন বালেগ হবে রোজা রাখা তার জন্য যেন কঠিন না হয় বা রোযা রাখাকে যেন সে ভয় না পায়।

অসুস্থ অবস্থায় রোযা রাখার বিধান

অসুস্থ অবস্থায় বা সফর অবস্থায় রোজা না রাখার সুযোগ আল্লাহ রাব্বুল আলামীন দিয়েছেন। তবে যে কয়টি রোজা ভঙ্গ করবে বা রাখবে না; সুস্থ অবস্থায় সে কয়টি রোজা পরবর্তীতে আদায় করে নেবে। আর যদি অসুস্থ ব্যক্তি এমন অসুস্থ হয় বা অসুস্থতা এমন বৃদ্ধ বয়সে হয় যে তার আর সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নেই তাহলে প্রত্যেকটি রোজা না রাখার কারণে একজন করে মিসকিনকে মধ্যম পন্থায় খাইয়ে দিবে। অর্থাৎ সে যা খায় মিসকিনকে তাই খেতে দিবে।

কোন অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখার কারণে তার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে বা তার জীবনের প্রতি হুমকি থাকে তাহলে সে রোজা রাখবে না। কেননা আল্লাহ পবিত্র কুরআনে এরশাদ করেছেন,
‘আর তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না এবং কল্যাণকর কাজ করে যাও, নিশ্চয়ই আল্লাহ কল্যাণকারীদেরকে ভালবাসেন।’ (সূরা বাকারা: ১৯৫)

লেখক: প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী
চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park