1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

কাজীপুরে ‘মা’ কে হত্যা, ছেলে-পুত্রবধূর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭৯ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না
সিরাজগঞ্জের কাজিপুরে ‘মা’ কে হত্যার দায়ে ছেলে ও পুত্রবধূকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক কানিজ ফাতিমা এ রায় দিয়েছেন। 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দক্ষিন রেহাইশুরিবেড় গ্রামের মৃত মোকসেদ আলী মন্ডলের ছেলে আব্দুস সামাদ ও তার স্ত্রী রাশিদা খাতুন।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এ্যাডভোকেট শামসুল আলম বলেন, আসামিদের উপস্থিতিতে আদালত আজ এই রায় দেন। এরপর তাদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দক্ষিণ রেহাইগুরিবেড় গ্রামে আব্দুস সামাদের সাথে তার বৃদ্ধ মা ফাতেমা বেগম একই বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় সেদিন রাতেও বৃদ্ধ ফাতেমা খাওয়া দাওয়া শেষ করে তার কক্ষে ঘুমিয়ে পড়েন। পরেরদিন ২০১৬ সালের ১ই নভেম্বর ভোরে ফাতেমা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ও একটি ছুরি জব্দ করে।

পরে আব্দুস সামাদের ভাই আব্দুল রহিম বাদি হয়ে কাজিপুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয় থানা পুলিশ। দীর্ঘদিন বিচার কার্য চলার পরে ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ মঙ্গলবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বিচারক এ রায় প্রদান করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park