1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাজীপুরে বিয়ের দাবিতে যুবলীগ নেতার বাড়িতে তরুণীর অনশন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩২০ বার পঠিত

সিরাজগঞ্জে কাজীপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের (৩৯) বাড়িতে দুদিন ধরে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী (২২)। তরুণীর দাবি বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করা হয়েছে।

এদিকে যুবলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আলী আসলাম সদর ইউনিয়ন পরিষদের সিংরাবাড়ী গ্রামের শাহ আলীর ছেলে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে কাজীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সরকার তরুণীর এ অনশনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থলে যাইনি, তবে লোকমুখে শুনেছি শুক্রবার থেকে আলী আসলামের বাড়িতে ওই মেয়ে বিয়ে দাবিতে অনশন করছেন।

স্থানীয়রা জানায়, চরগিরিশ ইউনিয়নের ভেটুয়া জগন্নাথ গ্রামের ওই মেয়েটি দুদিন ধরে বিয়ের দাবিতে আসলামের বাড়িতে অনশন করছে। তাকে নাকি সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দিয়েছিল আসলাম। পরে বিয়ে করার প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ক করে। এখন বিয়ে করবে না বলে মেয়েটি তার বাড়িতে এসেছে। এদিকে আসলাম আগে থেকেই বিবাহিত। এমনকি তার ঘরে দুটি সন্তানও রয়েছে।

ভুক্তভোগী তরুণী বলেন, এক বছর আগে আমায় সরকারি চাকরি দেওয়ার লোভ দেখায় আসলাম। এরপর আমায় বিয়ে করবে বলে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্ক ও সুকৌশলে ভিডিও করে৷ সম্প্রতি বিয়ের জন্য তাকে চাপ দিলে আমাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি আমার পরিবারে পাঠিয়ে দেয়। আমার পরিবার বিষয়টি জেনে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। এজন্য আমি কোনো উপায় না পেয়ে বিয়ের দাবিতে তার বাড়ি এসে অনশন করছি।

এদিকে অভিযুক্ত আলী আসলাম এ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন। এ ব্যাপারে তার মন্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

কাজীপুর উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার বলেন, সাধারণ সম্পাদক আলী আসলামের বাড়িতে তরুণীর অনশনের বিষয়টি সকালে লোকমুখে শুনেছি। তবে এর প্রকৃত কারণ আমার জানা নেই।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত বলেন, এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি, তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park