1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

কাজীপুরে ঘুষের ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরত দিলেন সভাপতি ও প্রধান শিক্ষক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩০৮ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের কাজীপুরে ঘুষের টাকা ফেরতের দাবিতে শিক্ষিকার মরদেহ নিয়ে বিদ্যালয়ে অবস্থান নেন স্বজনেরা। এ ঘটনায় ঘুষের টাকা ফেরত দিলেন জিসিজি বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরত দেন তাঁরা। এতে মধ্যস্থতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন।

ইউএনও বলেন, ‘জিসিজি বহুমুখী উচ্চবিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষিকা রোকেয়া খাতুনকে এমপিওভুক্তি করে দেওয়ার কথা বলে কয়েক ধাপে ৩ লাখ ৯৫ হাজার টাকা নিয়েছিলেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক ও সভাপতি। প্রতিশ্রুতি মোতাবেক তাঁরা সেই টাকা ফেরত দিয়েছেন আমার উপস্থিতিতেই।’

ইউএনও আরও বলেন, ‘শিক্ষক নিয়োগে প্রতারণা ও বেতনহীন ২০ বছরের পারিশ্রমিক চেয়ে রোকেয়ার স্বামী গত বুধবার জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। জেলা প্রশাসকের নির্দেশনায় পরবর্তী সময় তদন্ত করে সে বিষয়ে সুপারিশ করা হবে।’

শিক্ষিকা রোকেয়া খাতুনের স্বামী আব্দুল করিম বলেন, ‘বেতন করে দেওয়ার কথা বলে সভাপতি ও প্রধান শিক্ষক যে টাকা নিয়েছিলেন তা ফেরত পেয়েছি। তবে আমার স্ত্রীকে বিগত ২০টি বছর বেতনহীন খাঁটিয়ে নিয়েছেন তার পারিশ্রমিক চাই আমরা। জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েছি।’

এর আগে একাধিকবার ঘুষ দিয়েও এমপিওভুক্তি না হওয়ার হতাশায় রোকেয়া খাতুন স্ট্রোক করে গত সোমবার মারা যান। পরে ঘুষের টাকা ফেরতের দাবিতে ওই দিন সকালে শিক্ষিকার মরদেহ নিয়ে বিদ্যালয়ে অবস্থান নেন স্বজনেরা। তোপের মুখে জনতার সামনে ঘুষের ৩ লাখ ৯৫ হাজার টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল ইসলাম এবং বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও কাজীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু।

ইউএনও সোহরাব হোসেন ও কাজীপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদের উপস্থিতিতে তিন দিনের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে স্বজনেরা মরদেহ দাফনের ব্যবস্থা করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park