1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাজিপুর থানার ঈদ উপহার পেল ৬ ইউনিয়নের ৭০ জন গ্রামপুলিশ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

লিমন খান কাজিপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশের উদ্যোগে ও অর্থায়নে অর্ধশত গ্রাম পুলিশের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে ।
সোমবার (০৭ এপ্রিল) বেলা ১১ টায়
কাজিপুর থানা চত্বরে ৬ ইউনিয়নের ৭০ জন গ্রাম পুলিশের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রির মধ্যে ছিল চাল, তেল, লাচ্ছা, সেমাই, চিনি, গুঁড়ো দুধ ও সুজি ।

এসময় কাজিপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আমাদের গ্রাম পুলিশ, ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কাজিপুর থানা পুলিশের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এসময় উপস্থিত ছিলেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুল মজিদ, এস আই হাফিজুর রহমান, এস, আই এনামুল হক, আব্দুল মজিন, সাইফুল ইসলাম সহ থানার অফিসার এবং কনস্টেবল।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park