1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গভীর রাতে বালিকা বিদ্যালয়ে তাণ্ডব! কাঁটাতারের নিরাপত্তা বেষ্টনী ভাঙচুর, তদন্তে পুলিশ তাড়াশ উপজেলা, পৌরসভা ও ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা বিয়ের প্রলোভনে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ: দুলাভাই পলাতক উল্লাপাড়ায় সরকারি জায়গা দখল করে বিএনপি নেতার মার্কেট নির্মাণ তাড়াশে মাদক সেবনের দায়ে এক মাসের কারাদণ্ড তাড়াশে বাসার গ্রিল কেটে ২৯ ভরি স্বর্ণ ও নগদ ৩ লাখ টাকা চুরির অভিযোগ তাড়াশে জমে উঠেছে ঈদের কেনাকাটা তাড়াশে মৎস্যজীবী দলের দোয়া ও ইফতার মাহফিল হঠাৎ অসুস্থ জামায়াত আমির ২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

কাজিপুরে মোহাম্মদ নাসিমের ৪র্থ মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭২ বার পঠিত

লিমন খান,কাজিপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুরে সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা, আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩ জুন (বৃহস্পতিবার) বেলা ১১ টায় কাজিপুর উপজেলা আওয়ামীলীগ আয়োজনে শহীদের মনসুর আলী অডিটোরিয়াম হলে মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানের উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা রেফাজউদ্দিন (মাস্টার)।
মোহাম্মদ নাসিমের জীবদ্বশায় কর্মকান্ডের উপর স্মৃতিচারণ করে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুব উল হানিফ এমপি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, সহ-সভাপতি আব্দুস সামাদ তরফদার, উপজেলা ছাত্রলীগের সম্পাদক আবু সায়েম তালুকদার যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ বিপুল সংখক নেতা কর্মি স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। পরে মরহুমের আত্মার শান্তি কামনা করে মোনাযাত এবং কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা আওয়ামীলীগে কার্যালয়ের অবস্থিত মোহাম্মদ নাসিমের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন অতিবৃন্দ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park