1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

কাজিপুরে পুলিশি নিষেধ উপেক্ষা করে মাটি ভরাট- গাড়ি চাপায় বৃদ্ধ নিহত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পঠিত


লিমন খান,কাজিপুর প্রতিনিধি :

সিরাজগঞ্জের কাজিপুরে মাটি ভরাটের জন্যে ব্যবহৃত কাকড়া গাড়ির(শ্যালো ইঞ্জিন দ্বারা চালিত বিশেষ গাড়ি) চাপায় পড়ে হবিবর রহমান হবি(৬০) নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।তার বাড়ি উপজেলার কাজিপুর ইউনিয়নের বরইতলী গ্রামে।ঘটনাটি ঘটেছে শনিবার সকালে মৃত হবিবরের বাড়ির উত্তর পাশে।পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সিরাজগঞ্জ হাসপাতালে পাঠিয়েছে।

থানা ও স্থানীয়সূত্রে জানা গেছে, বরইতলী গ্রামের দলিল লেখক বিপ্লব গত শুক্রবার বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাট করতে গেলে হবিবর বাধা দেন। এতে মাটি ভরাট বন্ধ না করলে ওইদিন দুপুরে কাজিপুর থানায় একটি জিডি করেন হবিবর। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটিকাটা বন্ধ রাখার নিদের্শ দিয়ে চলে যায়। কিন্তু পুলিশের নিষেধ অমান্য করে বিপ্লব শনিবার সকালে মাটি ভরাট করতে থাকেন। এসময় মাটিভর্তি গাড়ির সামনে গিয়ে বাধা দেন হবিবর রহমান। এক পর্যায়ে ওই গাড়ি হবিবরকে চাপা দেয়।চালক অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম জানান, শুক্রবার সকালে মাটি সংক্রান্ত জিডিমূলে ঘটনাস্থলে গিয়ে বিপ্লবকে মাটিকাটতে নিষেধ করে এসেছিলাম।তিনি তা শোনেননি।নিহতের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park