1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

কাজিপুরে চরগিরিশে সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষের আশংকা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ২৭৬ বার পঠিত


লিমন খান কাজিপুর প্রতিনিধি:

সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলার চরগিরিশে ডগলাশ মৌজার সীমানা নিয়ে বিরোধে দুই পক্ষের দ্বয়ের মধ্যে ভয়াবহ সংঘর্ষের আশংকা রয়েছে। সম্প্রতি কাজিপুর থানায় দেয়া ভেটুয়াজগন্নাথপুর গ্রামের মরহুম মিলটন তালুকদারের পুত্র ইউপি সদস্য জাকির হোসেন তালুকদারের অভিযোগসূত্রে সরেজমিনে ১৭ মার্চ ঘটনা স্থলে গিয়ে জানা যায়, জাকির তালুকদারের চরডগলাশ মৌজার ১৩ নং খতিয়ানের আর এস ৫২৬,৫১৮ দাগে ২.১৬ শতাংশ জমি প্রতিপক্ষ দক্ষিন ছালাল চরের সোহেল চাকলাদার গং রা অনাধিকার প্রবেশ পূর্বক দখলের পায়তারা করছে।এ বিষয়ে ভেটুয়াজগন্নাথপুর গ্রামের প্রবীন মুরুব্বি মোকতাল হোসেন মাস্টার,অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দর রাজ্জাক ঘটনার বর্ননা দিয়ে জানান,ঐ এলাকার সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মহির উদ্দিন ও বিশিষ্ট মুরুব্বি মরহুম লেবু সরকারের জীবদ্বশায় প্রায় ২০ বছর আগে দুই মৌজার মুরুব্বিদের সমন্বয়ে উল্লেখিত জমির পূর্বাংশে পাশঘেষে উত্তর- দক্ষিন লম্বা করে একটি মাটির রাস্তা নির্মাণ করেন। পরবত্তিত্বে রাস্তাটি পাকাকরণ করা হয়। মুরুব্বিগণ আরও জানান, ঐ রাস্তার পূর্বাংশ ছালাল মৌজার সরকারি চিটা সম্পত্তি, এবং রাস্তার পশ্চিম অংশে ডগলাশ মৌজার রেকর্ডকৃত সম্পত্তি থাকায় রাস্তাটি সিমানা নির্ধারণ করে ঐ সময় মুরুব্বিগণ দুই সীমানার মাঁঝ বরাবর রাস্তাটি নির্মাণ করেন। অপরদিকে প্রতিপক্ষ সোহেল চাকলাদার গং রা নির্ধারিত সীমানার রাস্তাটি সঠিক নয় বলে দাবী করে অভিযোগকারীর সদ্য মাটি ফেলা জমিটি দখলের পায়তারা করছে। প্রতিপক্ষ সোহেলের দাবী মুরুব্বিগণ অনুমানের উপর সীমানা নির্ধারণও রাস্তা করেছেন। অভিযোগকারীর পক্ষের মুরুব্বিগণ মাপে সন্দেহ থাকলে সরকারি আমিন দিয়ে পূনরায় মাপজোঁক করার দাবী করেছেন। বিষয়টি জটিলতার কারণে স্থানীয় মুরুব্বিগণ স্থানীয় সংসদ সদস্যকে অবগত করলে তিনিও একই মতামত করেন বলে জানা গেছে, অপরদিকে প্রতিপক্ষগণ স্থানীয় আমিন দিয়ে মাপার পক্ষপাতি হওয়ায় উভয়ের মধ্যেসীমানা নিয়ে জটিলতা ক্রমান্বয়ে বাড়ছে। ফলে পক্ষদ্বয়ের মধ্যে রক্তক্ষয়ি সংঘর্ষের আশংকা বাড়ছে।

এ বিষয়ে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park