1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাজিপুরে আনোয়ারা আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বৃত্তি ফলাফল প্রকাশ ও সনদ বিতরণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

লিমন খান কাজিপুর থেকেঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা আজাদ এর নামে আনোয়ার আজাদ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে । ১৯ জানুয়ারী (সোমারবার) দুপুরে বিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত মাসে উপজেলার ৭০ টি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ৭৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪০৫ জন শিক্ষার্থী কৃতকার্য হয়ে বৃত্তি পান।

এসব শিক্ষার্থীর মধ্যে অলরাউন্ডার ক্রেস্ট ৩১জন, সুপার হিরো ৪৪ জন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয় ১৪ টি। মেধাবী শিক্ষার্থীকে সাধারণ গ্রেডের বৃত্তির নগদ টাকা সনদপত্র, ক্রেস্ট প্রদান করা হয়।

বৃত্তিপ্রধান অনুষ্ঠানে সিনিয়র সহকারী শিক্ষক বাবল আক্তারের সঞ্চালনায়, ফাউন্ডেশনের চেয়ারপারসন আলহাজ্ব এ বি এম রেজাউল করিম বুলবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন, ফাউন্ডেশনের পরিচালক ও প্রধান শিক্ষিকা মরিয়ম লাভলী, ফাউন্ডেশন মহাসচিব ও সহকারী অধ্যাপক মহাসচিব নাজমুল হক সহ এসময় শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এসময় সকল বিদ্যালয়ের মধ্যে উপজেলার অন্যরকম বিদ্যানিকেতনের শিক্ষার্থীরাই বেশি সাফল্য অর্জন করেছে বলে জানান অতিথিরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park