1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাজিপুরে অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে বিপাকে সেচ গ্রাহকগণ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১২৩ বার পঠিত

লিমন খান, কাজিপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পল্লীবিদ্যুৎ অফিসের আওতাধিন বিদ্যুৎ চালিত গভীর ও অগভীর সেচ গ্রাহকরা অফিস কর্তৃক প্রদত্ত বিলে মিটারের সাথে অসামঞ্জস্য থাকায় বিদ্যুৎ বিল প্রদান নিয়ে গ্রাহকগণ বিপাকে পড়ায়, অতিরিক্ত বিল সংশোধনের দাবিতে আজ ১৯ মে (রবিবার) দুপুরে অর্ধশত শেচ মালিক ডিজিএম এর নিকট অভিযোগ জানান।

গ্রাহকদের অভিযোগে বিএডিসির শেচ মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান জানান, মিটার রিডিং কারকগণ সরজমিনে না গিয়ে, মিটার না দেখে অফিসে বসে মনগড়া ভাবে মিটারের নির্ধারিত ড়িডিং এর চেয়ে, প্রায় ২০ থেকে ৩০ শতাংশ অতিরিক্ত বিল লিখে রাখা হয়েছে। এ ছাড়াও মিটার রিডিং এর গাণিতিক ভুলের কারণে অতিরিক্ত বিল উঠানো হয়েছে। এতে করে বিগত মাসের চেয়ে অতিরিক্ত বিল গুনতে হচ্ছে তাদের। মিটার রিডিং মাস্টারের ভুলের কারণে অতিরিক্ত বিল আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে রিডিং মাস্টারদের একাধিকবার সংশোধনের কথা বললেও কোন ফল না পেয়ে আজকে বিদ্যুৎ অফিসে শেচ গ্রাহকদের নিয়ে ডিজিএম অফিসে গিয়ে অভিযোগ করি।

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক মাসুদ রানা জানান, ইস্কিমের শুরু থেকে আজ পর্যন্ত আমরা সকল বিল অনুসরণ করে আসতেছি, পূর্বের বিলে কিছু অসামঞ্জস্য রয়েছে, কিন্তু চলতি মাসে ৩০ শতাংশ বিল বেশি আসায় এ নিয়ে আমরা বিপাকে পড়েছি। অতিরিক্ত বিল পরিশোধ করতে গেলে ঘর থেকে বাড়তি বিল পরিশোধ করতে হবে আমাদের। তাই আজকে আমরা বিদ্যুৎ অফিসে এসেছি।

এ বিষয়ে কাজিপুর বিদ্যুৎ অফিসের ডিজিএম সানোয়ার হোসেন ভুলের বিষয়টি স্বীকার করে বলেন, রিডিং কারকের গাফিলতি থাকলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আর ভুল সংশোধনে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য উপজেলার বিএডিসির আওতাধীন ৭২ টি শেচ মালিকের প্রায় সাত লক্ষ্য টাকা বিল সংশোধনী আনা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park