1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কাজিপুরের নদী ভাঙ্গন ঠেকাতে জিওব্যাগ ফেলার কাজ শুরু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১২২ বার পঠিত

লিমন খান কাজিপুর প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলে অবস্থিত খাসরাজবাড়ী ইউনিয়নকে রক্ষায় শুরু হয়েছে জিওব্যাগ ফেলানোর কাজ। খাসরাজবাড়ী ইউনিয়নের সানবান্ধা ঘাট হতে বিশুরিগাছা ঘাট পর্যন্ত চারশ মিটার এলাকায় যমুনার ব্যাপক ভাঙন ঠেকাতে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গত বৃহস্পতিবার থেকে এই কাজ শুরু করেছে। এতে করে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। 

 সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডসূত্রে জানা গেছে, কাজিপুরের খাসরাজবাড়ি ইউনিয়নকে যমুনার ভাঙন থেকে রক্ষায় গত সপ্তাহে সিরাজগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়  পাউবোর কর্মকর্তাদের নিয়ে ওই এলাকা পরিদর্শন করেন। পরে পাউবো ভাঙনরোধে দশ হাজার জিওব্যাগ বরাদ্দ দেয়। 

সরেজমিন শুক্রবার সকালে  সানবান্ধা ঘাট এলাকায় গিয়ে নদীপাড়ের মানুষদের মাঝে এই কাজকে ঘিরে বেশ উৎসাহ দেখা গেছে।  খাসরাজবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগ সম্পাদক ওমর ফারুক, ইউপি সদস্য শহিদুল ইসলাম ভুলু ও  শিপন মিয়া ঘাটপাড়ে এসে নিজেরাই নৌকা থেকে জিওব্যাগ নামানোর কাজে সহেেযাগিতা করছেন। এসময় খাসরাজবাড়ী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন জানান,  ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকার ভাঙনরোধে এমপি জয় সাহেব এগিয়ে এসেছেন। তার প্রচেষ্টায় আজ পাউবো ভাঙনরোধে কাজ শুরু করেছে। এলাকার মানুষ এই কাজে খুব খুশি।  

 সিরাজগঞ্জ পানি উন্নয়নবোর্ডের উপসহকারী প্রকৌশলী (এসও)হাফিজুর রহমান জানান, প্রাথমিক পর্যায়ে দশ হাজার জিওব্যাগ ফেলা হবে। প্রয়োজনে বরাদ্দ বাড়তে পারে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park