1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

এমপি-মন্ত্রীর আস্থাভাজন না হয়ে ভোটারদের কাতারে আসেন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১২৯ বার পঠিত

জহুরুল ইসলাম:
এমপি মন্ত্রীদের পিছে ঘুরে তাদের তেলদিয়ে আস্থা অর্জন করে নির্বাচনী মাঠে জনগণের ভোট পাওয়া যায় না। তাই জনতার কাতারে এসে জনগনের একজন হয়ে তাদের ভালোবাসা নিয়ে ভোট নিতে হবে। আজ বেলকুচির জনতা সজাক হয়েছেন, তাদের নিজেদের ভোট তাদের পছন্দের প্রার্থীকেই দিবে। কোন এমপি মন্ত্রীর প্রার্থীকে বেলকুচির মানুষ তাদের ভোট দিবে না।
রবিবার (৫ মে) বিকালে বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রী কলেজ মাঠে উপজেলা পরিষদ নির্বাচনী সভায় এ কথা বলেন মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বদিউজ্জামান ফকির।

রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লাল মিয়ার সভাপতিত্বে নির্বাচনী সভায় তিনি আরো বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকে আমিনুল ইসলাম সরকার স্থানীয় এমপি আব্দুল মমিন মন্ডলের সমর্থন আদায় করে ভোটের মাঠে নেমেছিন। যার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। এমপির ক্ষমতার জোর আর টাকার জোরে ভোটারদের ভয়-ভীতি দেখিয়ে তিনি ভোট নেবেন এমন পায়তারা করে চোলছেন। জোর করে ভোট নেবেন ইলেকশন কমিশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ফলাফল ঘুরিয়ে নিবেন এমন চিন্তা করলে জনগণ আপনাদের ছাড় দিবে না। বেলকুচির সাধারণ ভোটারা সচেতন। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে এবার বেলকুচিতে পরিবর্তন আনবে। তিনি বলেন, কালো টাকা আর ক্ষমতার জোরে রাজনৈতিক মাঠে অবস্থান নেওয়া যায় কিন্তু ভোটের মাঠে নয়।

নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, ভাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী ফজলুর রহমান ভাষানী, ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক বিশ্বাস প্রমুখ্।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park