1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এনায়েতপুর থানা পুলিশকে ফুল দিয়ে বরণ করলেন জামায়াত নেতারা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

জহুরুল ইসলাম:
১৫ পুলিশ সদস্য ও তিন আন্দোলনকারী নিহতের ঘটনায় আলোচিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানার কার্যক্রম বেশ কয়েকদিন পর চালু হওয়ায় কর্মস্থলে ফিরে আসা পুলিশ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামির নেতৃবৃন্দ।

সোমবার (১৯ আগষ্ট) দুপুরে এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা ও সেক্রেটারী ডা. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে জামায়াত নেতারা থানা সংলগ্ন দক্ষিণে অবস্থিত এনজিও সংস্থা মানবমুক্তি কমপ্লেক্সের ভাড়া ভবনে নবাগত ওসি হাসিবুল্লাহ হাসিবের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় থানায় দায়িত্বরত নতুন ও পুরাতন সকল পুলিশ সদস্যদের সাথে কুশালাদি বিনিময় করে জামায়াত নেতারা। এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নির্ভয়ে, সততা ও নিষ্ঠার সাথে নিরাপদ ও সমৃদ্ধ এনায়েতপুর গড়তে দায়িত্ব পালনে একে অপররের পাশে থাকার আশ্বাস দেন। এছাড়া দেশ ও জাতির কল্যাণ সহ এলাকার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এনায়েতপুর থানা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, সহকারী সেক্রেটারী ডা. শেখ আইয়ুব আলী, জুবায়ের হোসেন, জামায়াত নেতা আব্দুর রাজ্জাক ও এনায়েতপুর থানা ছাত্র শিবিরের সভাপতি মুহাম্মদ ফয়সাল খন্দকার প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park