1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

এনায়েতপুর এ জাতীয় পার্টি প্রার্থী ডনুর উঠান বৈঠক অনুষ্ঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত

মতিয়ার রহমান চৌহালী প্রতিনিধিঃ
৬৬সিরাজগঞ্জ-৫( বেলকুচি চৌহালি ) সংসদীয় আসন
বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ টি নির্বাচনি এলাকার একটি।
এটি সিরাজগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ৬৬ নং আসন।

সিরাজগঞ্জ ৫ আসনটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর আংশিক উপজেলা নিয়ে গঠিত।

এনায়েতপুরে জাতীয় পার্টির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেছেন, ৬৬ সিরাজগঞ্জ-৫ আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মো. ফজলুল হক ডনু।

শুক্রবার সন্ধ্যায় (২২ ডিসেম্বর) এনায়েতপুর জাতীয় পার্টির অফিসে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সিরাজগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মো. ফজলুল হক ডনু। সভাপতিত্বে ছিলেন এনায়েতপুর জাতীয় পার্টির সভাপত্বি আঃমতিন বেপারী।পরিচালনায়, রফিকুল ইসলাম খান,
সাংগঠনিক সম্পাদক,আঃ সালাম বেপারী সহ জাতীয় পার্টির দলের বিভিন্ন নেতাকর্মী।

জাতীয় পার্টির সংসদ সদস্য পদ প্রার্থী জনাব ফজলুল হক ডনু দৈনিক সিরাজগঞ্জ সংবাদ কে বলেন,
তিনি যদি নির্বাচন এ বিজয় লাভ করেন তাহলে সর্বপ্রথম এনায়েতপুর থানা কে উপজেলায় রুপান্তিত করবেন
দ্বিতীয়ত,সিরাজগঞ্জের এনায়েতপুর এ তাতি সমৃদ্ধশীল এলাকা করতে ভূমিকা রাখবে বলে জানান তিনি।

তিনি আরো বলেন,বেলকুচি চৌহালী,এনায়েতপুরের জনগণ যদি আমাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে দীর্ঘদিনের যে দাবি এনায়েতপুর উপজেলার সেটা আমি বাস্তবায়ন করবো। এবং বেলকুচি,চৌহালী, এনায়েতপুরে যে তাঁতের ঐতিহ্য সেটা আমি ফিরে আনবো ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park