1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এনায়েতপুরে পূজামন্ডপ পাহারার দায়িত্ব নিলেন জামায়াত নেতৃবৃন্দ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

জহুরুল ইসলাম:
আসন্ন শারদীয় দূর্গা পূজা উৎযাপন নিরাপদ করতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মন্ডপ গুলো পাহাড়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে খামারগ্রাম কালী মন্দির চত্বরে সনাতন ধর্মালম্বীদের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তবে এ ঘোষনা দেন এনায়েতপুর থানা জামায়াতের আমির ডা. সেলিম রেজা।

এসময় তিনি আরও বলেন, বিগত সরকারের শাসন আমলে সরকার দলীয় লোকেরা নিজেরাই মন্দির ও প্রতীমা ভেঙ্গে জামায়াত-বিএনপিকে মামলা দিয়ে হয়রানি করেছে। যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, তাই সনাতন ধর্মালম্বীদের নিরাপত্তায় থানা এলাকার ৩২টি পুজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা সুশঙ্খল এবং চাঁদাবাজি মুক্ত ভাবে অনুষ্ঠিত হবে। এজন্য জামায়াতের পক্ষ থেকে সব রকম সহায়তা করা হবে।

মতবিনিময় সভায় বেলকুচি উপজেলা জামায়াতের আমির ও উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আরিফুল ইসলাম সোহেল, এনায়েতপুর থানা জামায়াতের সেক্রেটারি ডা. মোফাজ্জল হোসেন, এনায়েতপুর থানা পূজা উৎযাপন পরিষদের সভাপতি মধু সুধন কর্মকার ও বিচিত্র পাল প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park