1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

এনায়েতপুরে পুলিশ হত্যা মামলায় মান্নান ফকির গ্রেপ্তার, নির্মানাধীন কফি হাউজ উচ্ছেদ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত

জহুরুল ইসলাম:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্যকে হত্যা মামলার আসামি মান্নান ফকিরকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। সেই সাথে আজুগড়া বেড়িবাধে সংলগ্ন নির্মানাধীন কফি হাউজ উচ্ছেদ করা হয়। সোমবার (২ডিসেম্বর) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া থেকে তাঁকে গ্রেপ্তারের পর বিকেলেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

মান্নান বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকির এবং তাঁত ব্যবসায়ী সালাম ফকিরের ভাই। 

সেনাবাহিনীর বেলকুচি-এনায়েতপুরের দায়িত্বপ্রাপ্ত কর্নেল মারুফ জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন মান্নান। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নিতে বিভিন্ন মহল থেকে তদবিরও শুরু হয়। শেষ পর্যন্ত মান্নানকে পুলিশের সাহায্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া অবৈধভাবে নদীর মধ্যে কফি হাউজ নির্মানাধীন স্থাপনা উচ্ছেদ করে দেয়।

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, এলাকায় মান্নান যমুনাচরের ভূমিদস্যু ও বালুখেকো হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে বিস্ফোরক, সংষর্ষ ও বালি লুটের ৭টি মামলা রয়েছে। গত ৪ আগস্ট এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যা মামলারও আসামি তিনি। জিজ্ঞাসাবাদে মান্নান পুলিশ হত্যা মামলায় তিনি, তাঁর বড় ভাই বদীউজ্জামান ওরফে বদি ফকির জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হলেও রিমান্ডে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করা হবে। 

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park