1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

এনায়েতপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ারের  

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৬১ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ার শামীম হোসেনের (৩৫)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে এনায়েতপুর কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

নিহতের শশুর বেলকুচি উপজেলা ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলম জানান, সামুদ্রিক জাহাজের প্রকৌশলীর চাকুরি করতেন শামীম। তার দুই মেয়ে ও স্ত্রী আছে । এখন আমার মেয়ে ও নাতনিদের কি হবে বলেই মূর্ছা যাচ্ছে বাব বার।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির শশুর বাড়ি বেলকুচি থেকে বৃহস্পতিবার ভোরের দিকে এনায়েতপুর হাসপাতাল এলাকায় এসেছিল। কাজ শেষে শশুরবাড়ি মোটরসাইকেল যোগে ফেরার পথে কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্রাকের (সিরাজগঞ্জ -ড ১১০০৮০) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শামীমের মৃত্যু হয়।

 এ বিষয়ে এনায়েতপুর থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী জানান, এ ঘটনায় ট্রাক চালক পালিয়ে যায়। ঘটনা স্থল থেকে ট্রাক আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park