1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হত্যা,সংসদ সদস্যসহ ৩৩ জনের নামে মামলা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ১৬৫৩ বার পঠিত

জহুরুল ইসলাম:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হোসেন (১৯) নিহত হওয়ার ঘটনায় এনায়েতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল মমিন মন্ডল তার ভাই আব্দুল আলীম মন্ডল, জুবায়ের মন্ডল, বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাসহ ৩৩ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। এ মামলায় ৫০০ থেকে ৭০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। 

সোমবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো: সোলায়মান বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি দায়ের করেন। যার এনায়েতপুর থানার মামলা নং ২/২০২৪। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম। নিহত শিহাব হোসেন সিরাজগঞ্জ সরকারী কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে কমার্সের ছাত্র। তার বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে।

মামলার আসামীদের মধ্যে আরো রয়েছেন, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আহম্মদ মোস্তফা খান বাচ্চু, সিনিয়র সহ সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আজগর আলী বিএসসি, চৌহালী উপজেলার সদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জাহিদ, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা ছাত্রলীগের সভাপতি রকি, চৌহালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাজউদ্দিন, চৌহালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক বাবুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক ফজলুর রহমান চুন্নু তালুকদার।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগষ্ট এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি এনায়েতপুর থানার আল হেরা মার্কেটের সামনে পৌছলে সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলসহ আসামীরা হাতে পিস্তল, ককটেল বিস্ফোরন, লোহার রড, দেশীয় অস্ত্র নিয়ে জয় বাংলার স্লোগান দিয়ে ছাত্র-জনতার মিছিলে হামলা চালায়। এতে বেশ কিছু ছাত্র আহত হয়। গুলিতে আহত হয় কলেজ ছাত্র শিহাব হোসেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কলেজ ছাত্র শিহাব হোসেনের পরিবারের অনুমতিক্রমে মামলাটি দায়ের করা হয়েছে বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে।

মামলার বাদী মো: সোলায়মান বলেন, ছাত্র জনতার আন্দোলন নসাৎ করতেই সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের নেতৃত্বে ছাত্র জনতার উপর হামলা চালানো হয়। হামলায় প্রায় শতাধিক ছাত্র-জনতা আহত হয়। গুলিতে নিহত হয় শিহাব। শিহাবের বাবার অনুমতিক্রমে আমি মামলাটি দায়ের করেছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park