1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

এনায়েতপুরে সাবেক এমপি আব্দুল মজিদ মন্ডল এর ৩য় মৃত্যু বার্ষিকী পালিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ২৬৪ বার পঠিত

ইয়াহিয়া খান,এনায়েতপুর প্রতিনিধি:

সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য সিরাজগঞ্জ-৫ (এনায়েতপুর, চৌহালী, বেলকুচি) সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকারী কমিটির সাবেক সদস্য, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি, মন্ডল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি,শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব আব্দুল মজিদ মন্ডল মহোদয়ের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রবিবার (২১ জানুয়ারি ২০২৪) সকাল ১০ ঘটিকায় এনায়েতপুর দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ এনায়েতপুর থানা শাখার সভাপতি জনাব আলহাজ্ব আহম্মদ মোস্তফা খান বাচ্চু।
প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৫(বেলকুচি,চৌহালী)মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ এনায়েতপুর থানা শাখার সাধারণ সম্পাদক জনাব মোঃ আজগর আলী বিএসসি,লেবু বেপারী, জামিল খান সহ দলীয় সকল নেতাকর্মী।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এবিএম শামীম হক।
এসময় বক্তব্য রাখেন এনায়েতপুর থানা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, বজলু রশিদ, হাতেম আলী মাষ্টার, যুগ্মসাধারন সম্পাদক আলহাজ্ব শেখ,এবিএম শামীম হক, শওকত আলী, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, বাবু সরকার সহ দলীয় নেতা কর্মীরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আব্দুল মজিদ মন্ডল ছিলেন বাংলাদেশের তারকা ব্যবসায়ী। তিনি দেশের অন্যতম বৃহৎ শিল্পোগোষ্টি মন্ডল গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ছিলেন, প্রায় অর্ধলক্ষ মানুষের কর্মসংস্থান করে গেছেন। তিনিসহ তার পরিবারের বেশ কয়েকজন সিআইপি রয়েছেন। তিনি রাজনৈতিক নেতা হিসেবেও সফল ছিলেন। বেলকুচি-চৌহালী ও এনায়েতপুরের উন্নয়নে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। তিনি ছিলেন কর্মীবান্ধব নেতা। বিশেষ করে হাজী আবদুল মজিদ মন্ডল ফাউন্ডেশন গড়ে নিজস্ব অর্থায়নে যমুনা চরের মানুষ সহ নির্বাচনী এলাকার শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও সকল দুর্যোগে দুস্থদের পাশে দাড়িয়ে মানবিকতার কাজে অগ্রভাবে থেকেছেন।
এসময় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সমাজকর্মী, ব্যবসায়ীসহ এলাকাবাসিকে নিয়ে প্রয়াত আবদুল মজিদ মন্ডলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park