1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

উল্লাপাড়ায় ৫ টি চোরাই মোটরসাইকেল সহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯২ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাঁচটি চোরাই মোটরসাইকেল সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকেলে সিরাজগঞ্জ র‌্যাব-১২এর অধিনায়কের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর থানার আকনাদিঘি গ্রামের শফিকুল ইসলামের ছেলে মোঃ রুবেল ও উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামের রতন আলী সরকারের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৫)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ১৫ ফেব্রুয়ারী বিকেলে র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাগলা গ্রামে অভিযান চালায়। এসময় বিভিন্ন ব্যান্ডের চোরাইকৃত পাঁচটি মোটরসাইকেলসহ সংঘবদ্ধ চোর চক্রের দুই সক্রিয় সদস্য রুবেল ও জাহাঙ্গীর কে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায় তারা পরস্পর যোগসাজসে সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন ব্যান্ডের মোটরসাইকেল কৌশলে চুরি করে। পরবর্তীতে তারা মোটর সাইকেলের পেছনের নম্বর প্লেট পরিবর্তন করে নিজেরা ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সাধারণ জনগণের কাছে অল্প দামে বিক্রয় করতো। এঘটনায় উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park