1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

উল্লাপাড়ায় নারী চোর চক্রের ১০ সদস্য গ্রেপ্তার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯২ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলা বুলবুলি খাতুন (৪৫), জামালপুর জেলার রুপালী খাতুন (৪০), রুপালী খাতুন (২৫), মোর্শেদা খাতুন (৩০), আনোয়ারা খাতুন (২০), আঞ্জু খাতুন (৩৫), রিক্তা খাতুন (১৪) পাবনা জেলার রাবেয়া খাতুন (২১), গাইবান্ধা জেলার শাবনুর খাতুন (২০) নাসিমা খাতুন (২৭)।

অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, নারীদের সংঘবদ্ধ একটি চোর চক্র বিভিন্ন ব্যাংক ও হাটবাজারে টার্গেট করে পকেট থেকে মানিব্যাগ, মহিলাদের ভ্যানেটি ব্যাগ থেকে টাকা সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিত। এবিষয়ে উল্লাপাড়া উপজেলার আছমা খাতুন নামে এক নারী থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে উপজেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ নারী চোর চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

জানাযায়, মামলার বাদী আছমা খাতুন গত ১৯ ফেব্রুয়ারী সকালে ইসলামী ব্যাংক উল্লাপাড়া শাখায় গিয়ে তাহার নামের ডিপিএস ভাঙ্গিয়া ডিপিএস এর ১ লাখ ২২ হাজার টাকা উঠিয়ে তার ভ্যানিটি ব্যাগের মধ্যে রেখে ব্যাংক হইতে বের হয়ে উল্লাপাড়া সোনালী ব্যাংকে টাকা জমা দেওয়ার উদ্দেশ্যে সোনালী ব্যাংকে সামনে আসে। ব্যাংকের সামনে পৌছে তিনি দেখতে পান ব্যাগে টাকা নেই। পরে এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। তার এই অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ১০ নারী সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park