1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উল্লাপাড়ায় ট্রাকচাপায় অটোভ্যান চালকের মৃত্যু

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৭০ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় বেল্লাল হোসেন (৩০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

রোববার (২৮ এপ্রিল) সকালে ঢাকা-পাবনা মহাসড়কের উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোভ্যান চালক উল্লাপাড়া আর এস এলাকার সেনগাঁতী গ্রামের সোবহান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, উল্লাপাড়া শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে যাওয়ার পথে অটোভ্যানের এক্সেল ভেঙে ভ্যানচালক রাস্তার উপর ছিটকে পড়ে৷ এ সময় পেছন থেকে আসা দ্রুতগামীর একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই অটোভ্যান চালকের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক মতিউর রহমান জানান, কাওয়াক মোড়ে ভ্যানের এক্সেল ভেঙে গেলে সেটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় একটি ট্রাক অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ভ্যান চালাক বিল্লাল। আইনি প্রক্রিয়া শেষে বিল্লাল হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park