1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

উল্লাপাড়ায় কলেজ ছাত্রের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২৫ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

নিখোঁজের একদিন পর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফসলের মাঠ থেকে স্বপন (২০) নামের এক কলেজ ছাত্রের চোখ উপড়ানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৮ ফ্রেব্রুয়ারী) সকালে উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামে একটি ফসলের মাঠ থেকে কলেজ ছাত্রের মরদেহে উদ্ধার করে পুলিশ।

নিহত স্বপন পঞ্চক্রোশী ইউনিয়নের শাহীকোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। স্বপন কামারখন্দ উপজেলার হাজী কোরব আলী ডিগ্রী কলেজ থেকে এবার এইচএসসি পাস করেছে।

নিহত স্বপনের বাবা শফিকুল ইসলাম বলেন, রাতে খাবার শেষে বাজারে চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় স্বপন। এরপর সারারাত সে বাড়ি ফিরে আসেসি। রাতে আতœীয় স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি তাকে। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

নিহত স্বপনের ছোট ভাই নয়ন ইসলাম জানান, আমার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। সকাল আনুমানিক ১০ টার দিকে ফসলী জমির মধ্যে স্থানীয় কোবাদ শেখের বন্ধ শ্যালো ঘরের পাশে ড্রেনের মধ্যে আমার ভাইকে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করি। আমার চিৎকার শুনে তখন আশেপাশের লোকজন এগিয়ে আসে।

উল্লাপাড়া মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করি। পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) শাখার একটি টিমও কাজ করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park