1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেলকুচিতে আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে স্বেচ্ছাসেবক দল নেতাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ ও মোটরসাইকেল শোডাউন এনায়েতপুরে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত, অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে উল্লাপাড়া পৌরসভার টেন্ডারে অনিয়মের অভিযোগ, কী বলছেন প্রকৌশলী সাফিউল? ২২ বছরেও বাবার স্বীকৃতি মেলেনি, পিতৃপরিচয়ের আশায় আদালতে কলেজছাত্র অনিক বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উল্লাপাড়ায় ট্রাক চাপায় এক নারী নিহত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৭৩ বার পঠিত


মোঃ রেজাউল করিম খান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় মোছা. মনিজা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। রোববার (৩ মার্চ) সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কে উল্লাপাড়া উপজেলাধীর শ্যামলী পাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিজা খাতুন উল্লাপাড়া উপজেলার মোহনপুর মিলপাড়া গ্রামের মো. হোসেন আলীর স্ত্রী।হাটিকুমরুল হাইওয়ে থানার ট্রাফিক পরিদর্শক মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, শ্যামলীপাড়া এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন মনিজা খাতুন। এ সময় সিরাজগঞ্জ থেকে নগরবাড়ী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মনিজা। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন। নিহত নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park