1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

উপজেলা নির্বাচনকে সামনে রেখে খলিলুর রহমানের পক্ষে নেতাকর্মীদের ইফতার মাহফিল

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৩৫ বার পঠিত

লিমন খান কাজিপুর প্রতিনিধি:
কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর পক্ষে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ভানোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, ‘এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এ সময় উপস্থিত নেতাকর্মীরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান কে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করতে নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা চালায়। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনামুলহক রাজু, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park