1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার বেতিল বাজার বণিক সমিতির নির্বাচনে মফিজ সভাপতি, রুবেল সম্পাদক ১১৩ কোটি টাকার যমুনা তীর রক্ষা বাঁধে ভাঙন, হুমকিতে ৫ শিক্ষা প্রতিষ্ঠান ডাইংয়ের কেমিক্যালযুক্ত পানিতে ২৭ মাসের জলাবদ্ধতা, ভোগান্তিতে থাকা দুই পরিবারের লিখিত অভিযোগ বেলকুচিতে ২ বছর ধরে বন্ধ অটিজম স্কুল, শিক্ষা থেকে বঞ্চিত বিশেষ চাহিদাসম্পন্ন ১০৮ শিশু

ইজতেমার মাঠে ৭২টি যৌতুকবিহীন বিয়ে

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২২৫ বার পঠিত

ইজতেমা ময়দানের যৌতুকবিহীন গণবিয়ে পড়ানো হয়েছে। এ বছর ৭২ জোড়া যৌতুকবিহীন বিয়ে পড়ানো হয়েছে। বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহাইরুল হাসান।

শনিবার (৩ ফেব্রুয়ারি) বাদ আসর টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানের মূল বয়ান মঞ্চ থেকে এই অনুষ্ঠান সম্পন্ন করা হয়।

বিয়ে পড়ানোর আগে জুহাইরুল হাসান বলেন, ‘ইসলাম শুধু যৌতুক প্রথার বিরোধীই নয়, বিয়ে-শাদির ক্ষেত্রে সব ধরনের অপচয়েরও বিপক্ষে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই বিয়েই সর্বাধিক বরকতময়, যে বিয়েতে ব্যয় খুব সামান্যই হয়। তবে কোনো ধরনের চাপ ও শর্ত ছাড়া কন্যাপক্ষ খুশি মনে বরকে বা বরপক্ষকে কিছু দিলে তা যৌতুক হবে না, বরং তা উপহার বা হাদিয়া হিসেবে গণ্য হবে।’

এর আগে দুপুরে বিয়ের জন্য বর ও কনের তালিকা নেওয়া হয়। বিয়ের আগে বাদ আসর বিয়ের খুতবা দেওয়া হয়। বয়ান শেষে ওইসব বর ও কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। বিয়ে শেষে উপস্থিত বর-কনের স্বজনদের ও মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়।

উল্লেখ, আগামী ৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম ধাপের সমাপ্তি ঘটবে। মাঝে চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ইজতেমার দ্বিতীয় ধাপ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park