1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আমি প্রতিবাদ প্রতিরোধ ও পরিবর্তনের জন্য মাঠে নেমেছি ” মেজর মামুন

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৬ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অবঃ) আব্দু্লাহ আল মামুন বলেছেন, আমি প্রতিবাদ, প্রতিরোধ ও পরিবর্তনের জন্য ভোটের মাঠে নেমেছি। আমার এই প্রতিবাদ নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দীতায় কেউ যেন প্রভাব খাঁটিয়ে নির্বাচিত হতে না পারে। আমার প্রতিরোধ কেউ যেন রাজনৈতিক ছত্রছায়ায় আধিপত্য বিস্তার করে নির্বাচিত হতে না পারে তার বিরুদ্ধে ।

তিনি আরও বলেন, আমি সামাজিক পরিবর্তনের জন্য নির্বাচন করছি। তাই এবারের নির্বাচনে এই আসনের জনগণ আমার পাশে আছে ও থাকবে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে বেলকুচি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে কাঁচি মার্কা প্রতিক পাওয়া মেজর আব্দুল্লাহ আল মামুন একথাগুলো বলেছেন।

মামুন আরও বলেন, আমি কোন প্রার্থীর আমল নামা তুলে ধরতে আসি নাই। কে কি করেছে তাও বলতে আসি নাই। আমি নির্বাচনে এসেছি বেলকুচি-চৌহালী আসনের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। এই আসনের জনগনও তাদের পরিবর্তন চায় আমিও তাই চাই। তাই আমার পাশে তারা আছে আর থাকবে।

সংবাদ সম্মেলনে, বেলকুচি উপজেলা প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদূর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা রুবেলসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park