1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

আচারন বিধি ভঙ্গ, নৌকার প্রার্থী ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচারন বিধিমালা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের নৌকার প্রতিকের প্রার্থী চয়ন ইসলাম ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজমকে কারন দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কার্যালয় ও শিক্ষকদের ব্যবহার করে সিরাজগঞ্জ-৬ আসনের নৌকার পক্ষে নির্বাচনী কর্মসূচি বা কর্মকান্ড (নির্বাচনী প্রচার কার্য) পরিচালনা করায় প্রার্থীর আচারন বিধিমালা ভঙ্গ হয়েছে। একারনে তাদের কারন দর্শানোর নোটিশ (শোকজ) দেয়া হয়।

আজ শুক্রবার দুপুরে নির্বাচনী এলাকা-৬৭, সিরাজগঞ্জ-৬ এর নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম ও জেলা দায়রা জজ মো: মামুন-অর-রশিদ এই নোটিশ দেন।

যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী জুয়েল রানা এতথ্য নিশ্চিত করেছেন।

আগামীকাল শনিবার বিকাল ৩টায় সিরাজগঞ্জ-৬ এর নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম ও জেলা দায়রা জজ আদালতের কার্যালয়ে ব্যক্তিগত বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যখ্যা প্রাদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

নোটিশে সিরাজগঞ্জ-৬ আসনের নৌকা প্রতিকের প্রার্থী চয়ন ইসলামের বিষয়ে বলা হয়েছে, আপনি চয়ন ইসলাম আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী এলাকা-৬৭, সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসন থেকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী। আপনার শারীরিক উপস্থিতিতে আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর কার্যালয় ব্যবহার করে এবং উক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজম সহ উপস্থিত অন্যান্য শিক্ষকগণকে ব্যবহার করে গত ৩ জানুয়ারী নির্বাচনী কর্মসূচি বা কর্মকান্ড (নির্বাচনী প্রচার কার্য) পরিচালনা করেছেন যার ভিডিও ফুটেজ গত ৪ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত হয়েছে যার দ্বারা জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচারন বিধিমালা, ২০০৮ এর ৪(১) নং এবং ১৪ (২) বিধি লঙ্ঘন হয়েছে।

নোটিশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্যের বিষয়ে বলা হয়েছে, আপনি প্রফেসর ড. শাহ আজম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ এর উপাচার্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণকে ব্যবহার করে নির্বাচনী এলাকা-৬৭, সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসন থেকে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে এবং তার উপস্থিতিতে গত ৩ জানুয়ারী নির্বাচনী কর্মসূচি বা কর্মকান্ড (নির্বাচনী প্রচার কার্য) পরিচালনা করেছেন যার ভিডিও ফুটেজ গত ৪ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্লাটফর্মে প্রচারিত হয়েছে যার দ্বারা জাতীয় সংসদ নির্বাচন রাজনৈতিক দল ও প্রার্থীর আচারন বিধিমালা, ২০০৮ এর ৪(১) নং এবং ১৪ (২) বিধি লঙ্ঘন হয়েছে।

এমতবস্থায় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচারণ বিধিমালা ২০০৮ এর ৪(১) নং এবং ১৪ (২) বিধি লঙ্ঘনের দায়ে আপনার/ আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ প্রেরন করা হবে না তৎমর্মে আগামী ৬ জানুয়ারী শনিবার বিকাল ৩টায় সিরাজগঞ্জ-৬ এর নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা ও যুগ্ম ও জেলা দায়রা জজ আদালতের কার্যালয়ে ব্যক্তিগত বা ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যখ্যা প্রাদানের জন্য অণুরোধ করা হলো।

একই সঙ্গে উপাচার্য প্রফেসর ড. শাহ আজম কে লিখিত ব্যখ্যার সাঙ্গে উক্ত নির্বাচনী প্রচার কার্য বা নির্বাচনী কর্মসূচিতে উপস্থিত/অংশ গ্রহনকারী শিক্ষক গনের নামে একটি তালিকা সরবরাহ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এবিষয়ে জানতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ আজমের মোবাইল ফোনে একাধিকার বার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park