1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২ বাজারে অনিয়মে সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আচরণবিধি লঙ্ঘন করায় মাশরাফিকে জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭১ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৩ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ ডিসেম্বর) শহরের হামিদ মেনশন এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এ জরিমানা করেন।

জরিমানায় মাশরাফী বিন মোর্ত্তজাকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের মো. লতিফুর রহমানকে ৩ হাজার এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নড়াইলে এবারের নির্বাচনে প্রথমবারের মতো আচরণবিধি ভঙ্গের দায়ে এই শাস্তি দিলো নির্বাচন কমিশন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, আচরণবিধি অনুযায়ী নির্বাচনী পোস্টার রশি দিয়ে ঝুলানোর কথা। কিন্তু তাদের পোস্টার দেওয়াল ও বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে। এজন্য নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিসহ অন্য তিন প্রার্থীর প্রতিনিধিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে মোট ৬ জন সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বর্তমান সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা (নৌকা), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য অ্যাডভাকেট শেখ হাফিজুর রহমান (হাতুড়ী), জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), এনপিপির মো. মনিরুল ইসলাম (আম), গণফ্রন্টের মোহাম্মদ লতিফুর রহমান (মাছ) ও ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ মাহবুবুর রহমান (মিনার)।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park