1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কা, চালকসহ নিহত ২ ভুতুড়ে’ বিদ্যুৎ বিলের অভিযোগ, উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও,জিএমের পদত্যাগ দাবি তিন দিন ধরে নিখোঁজ ৭৪ বছরের শংকর মিত্র, পথ চেয়ে পরিবার “প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার

অস্ত্র রাখার দায়ে উল্লাপাড়ায় যুবকের ১৭ বছরের কারাদন্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৫৩ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র রাখার দায়ে দুটি ধারায় শাহীন প্রামানিক (২৭) নামে এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬ এর বিচারক জেসমিন আরা জাহান এই কারাদন্ডের আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত শাহীন প্রামানিক সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার জোগনীবাড়ি পুরানপাড়া এলাকার মৃত নজির প্রামানিকের ছেলে।

এই আদালতের বেঞ্চসহকারী আব্দুল ফারহান ও এপিপি মহসীন খান রানা এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২০ আগষ্ট রাতে র‌্যাব-১২ এর কাছে খবর আসে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল গোল চত্বরের পাশে দৌলতনেছা কিন্ডার গার্ডেনের সামনে অস্ত্র কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় শাহীন প্রামানিকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশী চালিয়ে ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে শাহীন প্রামানিকের বিরুদ্ধে অভিযোগ প্রামানীত হওয়ায় তাকে ১৮৭৮ সালের ১৯(এ) ধারায় ১০ বছর ও ১৮৭৮ সালের ১৯(এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park