1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

অস্ত্র মামলায় কামারখন্দের এক যুবকের ১৭ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১৬ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

অস্ত্র রাখার দায়ে সিরাজগঞ্জে জেলাল হোসেন শেখ (৪৫) নামে এক যুবককে দুটি ধারায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

আজ বুধবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-৫ এর বিচারক নাদিরা সুলতানা এই কারাদণ্ডের আদেশ দেন।

দন্ডপ্রাপ্ত জেলাল হোসেন শেখ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বয়রা মাছুম গ্রামের আজিজল শেখের ছেলে।

জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও এপিপি মোঃ চাঁদ আলী এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, ২০১৬ সালের ৩০ অক্টোবর রাতে র্যাব-১২ এর ডিএডি নেতৃত্বে র্যাবের একটি দল কামারখন্দ উপজেলা ও তার আশ পাশের এলাকায় টহল ডিউটি করছিল। এসময় র্যাবের কাছে খবর আসে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কুখ্যাত সন্ত্রাসী জেলাল হোসেন শেখ কামারখন্দ উপজেলার আলোক দিয়ার মধ্যে পাড়া গ্রামে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র্যাব-১২ সদস্যরা।

এসময় জেলাল হোসেন শেখ কে আটক করে র্যাব সদস্যরা। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি লোহার তৈরি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এঘটনায় র্যাব-১২ এর ডিএডি ইউনুস আলী বাদী হয়ে কামারখন্দ থানায় মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৭ জন স্বাক্ষীর স্বাক্ষ গ্রহণ করে আদালত। স্বাক্ষ প্রমাণ শেষে ১৮৭৮ সালের ১৯ (এ) ধারার অপরাধে ১০ বছর ও ১৯ (এ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করেন বিচারক।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park