1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
আগস্টে নির্বাচনের তফসিল, ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

অর্ধকোটি টাকার হেরোইনসহ বাবা-ছেলে আটক

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১১৩ বার পঠিত

শরীফুল ইসলাম ইন্না

সিরাজগঞ্জে হেরোইনসহ বাবা ও ছেলেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ৫শ গ্রাম হেরোইনের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

সোমবার (১১ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. জুলহাজ উদ্দীন।

এর আগে রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকা থেকে তদেরকে হেরোইন সহ আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী থানার ভাটোপাড়া ইউনিয়নের সাহাব্দিপুর গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. রফিকুল ইসলাম (৫৩) ও তার ছেলে মো. মমিনুল ইসলাম (২৭)।

ডিবি ওসি জুলহাজ উদ্দীন জানান, রোববার (১০ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের কড্ডার মোড় এলাকায় এক মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা অবস্থায় রফিকুল ও মমিনুলকে আটক করা হয়। পরে তাদের শরীরে তল্লাশি চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক রফিকুল ইসলাম ও মমিনুল ইসলামের নামে একটি করে মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park