1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
“প্রাপক পাওয়া যায়নি” এটি গল্প নয়, সত্যি অসুস্থ সাংবাদিক আশরাফুল ইসলাম জয়ের পাশে সিরাজগঞ্জ প্রেসক্লাব চালকল মালিকদের কাছে চাঁদাদাবি: প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন স্মারকলিপি প্রদান সিরাজগঞ্জ রিক্সা–ভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনে জামায়াত সমর্থিত দুই প্রার্থী বিজয়ী, সংবর্ধনা প্রদান জাতীয় যুবশক্তি সিরাজগঞ্জ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন বেলকুচিতে শান্তি-শৃঙ্খলা রক্ষায় এক টেবিলে বিএনপি–জামায়াতের শীর্ষ নেতারা জাল ওয়ারিশান সনদ দেওয়ার অভিযোগে ইউপি নারী সদস্য গ্রেপ্তার অস্বাস্থ্যকর পরিবেশ , রায়গঞ্জে দুই বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা হোয়াটসঅ্যাপ হ্যাক করে জামায়াত নেতা সোহেলের নামে টাকা দাবি, সতর্ক থাকার আহ্বান এমপি আয়নুলের গাড়ি ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা ও প্রেসক্লাব সম্পাদক সহ গ্রেপ্তার ২

বেলকুচিতে বিএসটিআই মান সনদ না থাকায় দুই টেক্সটাইল মিলকে জরিমানা

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ২৬০ বার পঠিত

জহুরুল ইসলাম:
সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সি এম লাইসেন্স ছাড়াই শাড়ি তৈরি এবং কাপড়ে রং এর স্থায়িত্ব পরীক্ষণ না করার অপরাধে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়েছে।

বুধবার (২৭ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম।

বিএসটিআইয়ের পক্ষ থেকে জানা যায়, বিএসটিআই হতে কাপড়ের রং এর স্থায়িত্ব (কালার ফাস্টনেস টেস্ট) পরীক্ষণ ব্যতীত ও মান সনদ গ্রহণ না করে শাড়ি, গামছা ও লুঙ্গি  উৎপাদন ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বেলকুচি উপজেলার বওড়া এলাকার মনির এন্ড ব্রাদার্স (সম্রাট শাড়ি) কে ২৫ হাজার টাকা এবং শেরনগর এলাকার ফাতেমা কটেজ ইন্ড্রা: (লুঙ্গী) কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।পাশাপাশি আদালত প্রতিষ্ঠানসমূহকে আগামী ৭ দিনের মধ্যে বিভিন্ন কাপড়ের অনুকূলে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ দেন।

ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবানী সরকার।

এসময় বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন ও পুলিস সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park