1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ১৬ বছর পর আলোচিত হত্যা মামলার রায়: ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড তাড়াশে অনলাইন জুয়ার অভিযোগে আটক ব্যক্তিকে মারধর, পুলিশের কাছে সোপর্দ চলনবিলে বন্যার পানি ঢুকতেই নৌকা তৈরির ধুম! দিন-রাত ব্যস্ত কারিগররা আমি কৃষকের সন্তান, এ পরিচয়ে গর্ববোধ করি”—উল্লাপাড়ায় বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের সেই প্রধান শিক্ষক বরখাস্ত, কি আছে আদেশে? বেলকুচিতে বিদ্যালয়ের কমিটি গঠনকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে মারধর, থানায় অভিযোগ  নিখোঁজ দুই স্কুল ছাত্রের সন্ধান দাবিতে মানববন্ধনের পর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার-২ ‎ ‎ বেলকুচিতে প্রাথমিকের টিফিন খেয়ে ৮ শিক্ষার্থী অসুস্থ, ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন উল্লাপাড়ায় স্কুল কমিটি নিয়ে সংঘর্ষ, সাংবাদিকের ওপর হামলার অভিযোগ স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদাহরণ, সিরাজগঞ্জে এএসআই নিয়োগ কার্যক্রমে কঠোর নজরদারি

তাড়াশে শর্ট সার্কিটের আগুনে পুড়ল তিন কৃষকের ঘর

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

সাব্বির মির্জা,তাড়াশ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরসহ তিন কৃষকের বসতঘর। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেন।
বুধবার (১৩ মার্চ) সন্ধ্যার দিকে উপ‌জেলার সগুনা ইউ‌নিয়নের মাক‌শোড়ন গ্রা‌মে এ আগুন লাগার ঘটনা‌টি ঘ‌টে। আগু‌নের ঘটনায় ক্ষতিগ্রস্থরা হলেন, ওই গ্রা‌মের নাসির উদ্দিন (৪৫), সিরাজ আলী (৫০) ও মোজাম্মেল হক (৪৫)।
এ দি‌কে খবর পেয়ে রাতেই ক্ষতিগ্রস্থদের বাড়িতে গি‌য়ে নগদ অর্থ, চাল-ডাল, জামা-কাপড় ও শী‌তের কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, টিনশেডের তিন‌টি বাড়িটিতে ৮টি কক্ষে স্বর্নলঙ্ক, ধান, সরিষা, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে গেছে। মিটার থে‌কে প্রথ‌মে এক‌টি ঘরে আগুন লেগে যায়। পরবর্তী‌তে ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ে তিন‌টি বা‌ড়ি‌তে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।

এ প্রস‌ঙ্গে তাড়াশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অ‌ফি‌সের স্টেশন অ‌ফিসার (ভারপ্রাপ্ত) এস এম রেজাউ‌ল ক‌রিম ব‌লেন, আমরা আগুনের খবর পওয়ার পরপরই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park