1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বেলকুচির জামায়াত নেতা নূরনবী প্রামাণিকের মৃত্যুতে নেতৃবৃন্দের শোক সিরাজগঞ্জে এলপি গ্যাসের দাম ১,৯০০ টাকা চাওয়ায় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, উদ্বোধন করলেন ব্রেস্টফিডিং ও এনসিডি কর্নার দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত: সিরাজগঞ্জে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জে ৮৫২ মেধাবীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’—কিস্তি ও অডিটের চাপে সিরাজগঞ্জে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার করুণ মৃত্যু বেলকুচিতে স্কুল কমিটি গঠনে অনিয়মের অভিযোগ, সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত দাবি শাহজাদপুরে বাবার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৯ মাসের শিশুর মৃত্যু সিরাজগঞ্জে নিখোঁজের দুই দিন পর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার মেজর আখতারুজ্জামান গ্রেপ্তারের রাতেই সিরাজগঞ্জে রাতভর পুলিশি অভিযান, আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

এনায়েতপুরে হযরত যায়েদ বিন হারিছহ্ (রাঃ) ইয়াতিম খানায় ৭ জন হাফেজকে পাগড়ি প্রদান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৬১ বার পঠিত

ইয়াহিয়া খান, এনায়েতপুর থেকেঃ

সিরাজগঞ্জ জেলার এনায়েতপুরে হযরত যায়েদ বিন হারিছাহ্ (রাঃ) ইয়াতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ৭ জন নতুন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ই ফেব্রুয়ারি) রাতে খোকশাবাড়ী গ্রামে অবস্থিত হযরত যায়েদ বিন হারিছাহ্ (রাঃ) ইয়াতিম খানা ও হাফিজিয়া মাদ্রাসায় ১৭তম তাফসিরুল কোরআন মাহফিলে -পাগড়ী প্রাপ্ত হাফেজরা হলেন, হাফেজ মোঃ আরিফুল ইসলাম, হাফেজ মোঃ আবু তালহা, হাফেজ মোঃ জাহিদুল ইসলাম, হাফেজ মোঃ শাকিল হাসান, হাফেজ মোঃ আল ইমরান, হাফেজ মোঃমাসুদ রানা, হাফেজ মোঃ রাকিবুল ইসলাম।
২০০০ সালে স্হাপিত এ প্রতিষ্ঠান থেকে হেফজু শেষ করা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদ্রাসা চত্বরে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে নতুন করে আরও ২১জন ছাত্রকে নতুন করে হেফজ সবক দেওয়া হয়।
আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুল গফুর সাহেবের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে অবস্হিত ছিলেন ভুয়াপুর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আলহাজ্ব হযরত মাওঃ মোঃ সিরাজুল ইসলাম সাহেব। ২য় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মেঘুল্লা নাজমুল উলুম ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক হাফেজ মাওঃ হোসাইন মোহাম্মদুল্লাহ সাহেব।
বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আব্দুল হাকিম সাহেব, পল্লীচিকিৎসক মোঃ সেলিম রেজা, পল্লীচিকিৎসক মোঃ মোফাজ্জল হোসেন, এনায়েতপুর বণিক সমবায়ের সভাপতি মোঃ মাসুদ রানা, সহ-সভাপতি মোঃ মুক্তার হাসান, আলহাজ্ব মোঃ আখতার হোসেন প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park