1. yousuf.islamics@gmail.com : admin :
  2. editor@sirajganjsangbad.com : Md. Ruhul Amin : Md. Ruhul Amin
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ গণভোটের বৈধতা চ্যালেঞ্জ এবং ঘোষিত ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত : মির্জা ফখরুল পাবনা-১ ও ২ আসনের নির্বাচন আপাতত স্থগিত জকসু নির্বাচনে শীর্ষ ৩ পদসহ শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয় নানা আয়োজনে বেলকুচি প্রেসক্লাবের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কামারখন্দে ফসলি জমি দখল করে পাকা রাস্তা নির্মাণের অভিযোগ ভূমি মালিকদের  সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ বাতিল ২ এনায়েতপুরে হাফেজ সিয়াম হত্যা মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

২০২৬ সেশনের জন্য ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ সরকার সেক্রেটারি নাজমুল হাসান

সিরাজগঞ্জ সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩২ বার পঠিত

সিরাজগঞ্জ সংবাদ ডেস্কঃ

২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিবুল্লাহ সরকার এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন নাজমুল হাসান।

১৯ ফেব্রুয়ারি, সিরাজগঞ্জ শহর শাখার সদস্যদের নিয়ে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্ল্যানিং এ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলামসহ সাবেক বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত হাবিবুল্লাহ সরকারকে সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ সরকার শাখা সেক্রেটারি হিসেবে নাজমুল হাসানকে মনোনীত করেন।

পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশ সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ সিরাজগঞ্জ সংবাদ
Theme Customized BY Shakil IT Park