
কামারখন্দ,প্রতিনিধিঃ
দীর্ঘ ১৫ বছর পর স্বাভাবিক ভাবে সিরাজগঞ্জের কামারখন্দে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখা সমাবেশ ও বিজয় মিছিল করেছে।
বুধবার সকাল এগারোটার দিকে উপজেলা সদরে অবস্থিত জামতৈল রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশ করে জামায়াতে ইসলামী।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর মাওলানা ইউসুফ আলীর সভাপতিত্বে নায়েবে আমির আতাউর রহমান,সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে বিজয় মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জামতৈল পশ্চিম বাজারে এসে শেষ হয়। বিজয় মিছিলে জামায়াতে ইসলামী ও ইসলামি ছাত্রশিবিরের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও অংশ নেয়।
এর আগে আল্লাহ আকবার তাকবীর দিয়ে খন্ড খন্ড মিছিল নিয়ে জামতৈল রেলওয়ে স্টেশনে জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। এরপর সেখানেই নেতাকর্মীরা বক্তব্য দেন।