২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ জানা গেছে। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। আবুল বাশার বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি। দ্রুতই আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রুটিন দিয়ে দিব।