
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজা, ১টি নোহা মাইক্রোবাস, ও একটি মোটরসাইকেল সহ তিন মাদক কারবারিকে আটক করেছে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ।
আজ শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সলংগা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান করাকালে , সলংগা থানাধীন নলকা ইউনিয়নের অন্তর্গত দাদপুর গ্রামস্থ নাহার এগ্রো সংলগ্ন নিউ পাপিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে থেকে, কুড়িগ্রাম জেলার সদর থানার কাঁঠালবাড়ি গ্রামের আকবার আলীর ছেলে , মাদক কারবারি মোঃ রিপন(২৫), একই জেলার, ফুলবাড়ী উপজেলার, খলিশা কোঠাল গ্রামের, মোজাম্মেল হকের ছেলে মোঃ এমদাদুল হক(২৭), একই জেলার ফুলবাড়ি থানার, কুরুষাফেরুষা গ্রামের আজগর আলী ছেলে মোঃ দুদুল মিয়া(২৪) কে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়, এ সময় এই তিন মাদক কারবারি কে বহনকৃত ১টি নোহা মাইক্রোবাস ও ১ টি মোটরসাইকেল হতে তাদের দেখানো ও সনাক্তমতে সর্বমোট ৭কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাজ উদ্দীন বলেন, গ্রেফতারকৃত আসামীদের পিসি/পিআর পর্যালোচনা করে দেখা যায়, ধৃত আসামী এমদাদুল হক(২৭) এর বিরুদ্ধে ৩ টি ও আসামী মোঃ দুদুল মিয়া(২৪) এর বিরুদ্ধে ১ টি করে মাদকদ্রব্য আইনে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে