
শরীফুল ইসলাম ইন্না.সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) সাবেক সংসদ সদস্য ডা. আব্দুল আজিজ কারামুক্তির পর মারধর করে পুলিশে সোপর্দ করেছে বিক্ষুব্ধরা। খবর পেয়ে সেনাবাহিনীর একটি পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং সাবেক এমপি আব্দুল আজিজকে পুলিশে সোপাদ্য করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। আজ বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার কান্দাপাড়া এলাকায় জেলা কারাগারের সামনে ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মুনতাসির মেহেদী হাসান বলেন, ‘আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পারি সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কারাগার থেকে জামিনে ছাড়া পাচ্ছেন। আমরা কারাগারের সামনে যাই এবং জেল সুপারের সঙ্গে মোবাইলে কথা বলে বিষয়টি নিশ্চিত হই। এরপর জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা বলি। এর কিছুক্ষন পর সাবেক এমপি আব্দুল আজিজ কারাগার থেকে বেরিয়ে আসেন। পরবর্তীতে আমরা আব্দুল আজিজকে ধরে নিয়ে এসে সিরাজগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করি।
এদিকে খবর পেয়ে সেনাবাহিনীর মেজর মারুফের নেতৃত্বে একটি পেট্রোল টিম দ্রুত ঘটনাস্থলে যায় এবং সাবেক এমপি আব্দুল আজিজকে পুলিশে সোপাদ্য করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। সেনা বাহিনীর টিম বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের বুঝিয়ে পরবর্তী কার্যক্রম করার প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
এ ব্যাপারে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ বিন কবির বলেন, ঘটনাটি পূর্বে থেকে সেনাবাহিনী অবগত ছিল না। অবগত থাকলে এই পরিস্থিতি সৃষ্টি হতো না।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, সাবেক এমপি আব্দুল আজিজকে বিরুদ্ধে মামলার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সাবেক এমপি আব্দুল আজিজের ঘটনাটি ছড়িয়ে পড়লে থানার সামনে বিক্ষুব্ধরা ভিড় করে। তাঁরা আবদুল আজিজের ফাঁসির দাবিতে াগান দেয়।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামী সাবেক এমপি আব্দুল আজিজ। এই মামলায় গত ৩ ফেব্রুয়ারী রাতে ঢাকার কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র্যাব সদস্যরা।