নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হলো পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা।
আজ শুক্রবার ( ২ ফেব্রুয়ারি) বিকালে সিরাজগঞ্জ জেলা পুলিশ লাইন মাঠে, জেলা পুলিশের আয়োজনে, অনুষ্ঠিত হলো পুলিশ সুপার কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম(বার) ।
খেলায় মোট ৮টি টিম অংশগ্রহণ করেছিলেন ।তারমধ্যে ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিলেন সহকারী পুলিশ সুপার, কামারখন্দ সার্কেল মোঃ আদনান মুস্তাফিজ এবং সহকারী পুলিশ সুপার, বেলকুচি সার্কেল মি. জন রানা’দ্বয়ের অধীনে সংশ্লিষ্ট থানার অফিসার ও ফোর্সগণ। বেলকুচি সার্কেলের টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় কামারখন্দ সার্কেলের টিম।
পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পর্যায়ক্রমে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমকে স্বাগত জানান এবং ট্রফি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলা পুলিশের সকল সদস্যগণ।