
সিরাজগঞ্জ প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুব সংগঠন
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টায় সিরাজগঞ্জ আই.এ.বি. কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা আল আমিন হুসাইনী। সভা সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা কামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) এম. হাসিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সদ্য সাবেক সভাপতি মাওলানা হাবিবুল্লাহ তালুকদার।
প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার ২০২৭–২৮ সেশনের পূর্ণাঙ্গ কর্মপরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন এবং নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান।
এ সময় সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. হাসিবুর রহমান ও সদ্য সাবেক জেলা সভাপতি মাওলানা হাবিবুল্লাহ তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। পরিশেষে দ্বীনের বিজয় ও সংগঠনের অগ্রযাত্রায় নবগঠিত কমিটির সকল দায়িত্বশীলের নিষ্ঠা, আন্তরিকতা ও কর্মতৎপরতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
নবগঠিত জেলা কর্মপরিষদের দায়িত্বশীলরা
১. সভাপতি: মুফতী আল আমিন হুসাইন
২. সহ-সভাপতি: ডা. হাফিজুল ইসলাম
৩. সাধারণ সম্পাদক: মাও. কামরুল ইসলাম
৪. যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতী আব্দুল্লাহ মামুন
৫. সাংগঠনিক সম্পাদক: মাও. ওমর ফারুক
৬. সাংগঠনিক সম্পাদক: মাও. তৈয়্যবুর রহমান ত্বহা
৭. দফতর সম্পাদক: মো. ফিরোজ আলম
৮. প্রশিক্ষণ সম্পাদক: মো. শোয়াইব সোহান
৯. দাওয়াহ সম্পাদক: মাও. আমিন হুসাইন
১০. প্রচার সম্পাদক: মো. জরসিম হোসেন
১১. প্রকাশনা সম্পাদক: রিপন হোসেন জুয়েল
১২. অর্থ সম্পাদক: মো. রাজু আহমেদ
১৩. যুব উন্নয়ন সম্পাদক: সামিউল ইসলাম শাহীন
১৪. কর্মসংস্থান সম্পাদক: মো. সাদ্দাম হুসাইন
১৫. শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক: আহমাদ আবরার আবির
১৬. বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইঞ্জিনিয়ার মাসুদ রানা
১৭. আইন ও মানবাধিকার সম্পাদক: মো. নুরুন্নবী সেখ
১৮. তথ্য ও গবেষণা সম্পাদক: মাও. মাহমুদ হাসান
১৯. ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মো. মাহমুদুল হাসান
২০. শিল্প ও বাণিজ্য সম্পাদক: মো. এনামুল হাসান
২১. স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: হাঃ রেজাউল করিম হাবিবী
২২. উপ-সম্পাদক: মাও. রেজাইল করিম
২৩. উপ-সম্পাদক: মো. ইয়াসিন আরাফাত
২৪. উপ-সম্পাদক: মো. আল-আমিন
২৫. উপ-সম্পাদক: মো. আ. খালেক