
রায়গঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন উন্নয়ন ফোরাম এর উদ্যোগে সীরাতুন্নবী(সাঃ) মাহফিল ৪ অক্টোবর ২০২৪ শুক্রবার বাদ আছর হইতে রাত্রী ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।জামায়াতের রায়গঞ্জ উপজেলা শাখার অফিস এবং বায়তুল মাল সেক্রেটারি ও অত্র ফোরাম এর চেয়ারম্যান ডাঃ এস এম মুনসুর আলীর সভাপতিত্বে ও ফোরামের সাধারণ সম্পাদক হাফেজ রাকিবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম বিশ্বাস,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি আলহাজ্ব খোরশেদ আলম ও রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার।মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন সিরাজগঞ্জ জেলা সভাপতি হযরত মাওলানা রাকিবুল ইসলাম সিরাজী, বিশেষ আলোচক হিসেবে তাফসির পেশ করেন সিরাজগঞ্জ দারুল ইসলাম মডেল মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মুফতি মাওলানা আলী আজগর রশিদী ও পাঙ্গাসী ইউনিয়ন জামায়াতের বায়তুল সেক্রেটারি মুফতি মাওলানা শরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান খান,ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর সেক্রেটারি ছাত্রনেতা শামীম রেজা, পাঙ্গাসী ইউনিয়ন সেক্রেটারি আবু বক্কার সিদ্দিকী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ সিরাজগঞ্জ জেলা সভাপতি রেজাউল করিম খান, ডাঃ শামসুদ্দিন লাভলু, গ্রাম পাঙ্গাসী কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব রফিকুল ইসলাম,জামতৈল কলেজের প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক,প্রাথমিক শিক্ষক ফেডারেশন রায়গঞ্জ উপজেলা সভাপতি বুলবুল আহমেদ, আদর্শ শিক্ষক ফেডারেশন রায়গঞ্জ উপজেলা সহসভাপতি হাফেজ সুলতান মাহমুদ,হাফেজ সানোয়ার হোসেন ফুলাল,ব্যাংক কর্মকর্তা আবু ওবায়দা মামুন,পাঙ্গাসী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জালাল উদ্দীন, চেয়ারম্যান পদপ্রার্থী এস এম সালাউদ্দিন হাসিনুর, আব্দুল মোমিন মাষ্টার ফোরামের সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আবু তালহা মহুরী ও কোষাধ্যক্ষ আলিফুর রহমান সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বক্তাগন বলেন, রাসুলুল্লাহ(স) এর আদর্শ অনুসরণের মাধ্যমেই একমাত্র শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।রাসুলুল্লাহ(স) এর আদর্শ অনুসরণের অন্যতম সুন্নাহ হলো হিন্দু ধর্মের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠা করার জন্য পাহারাদারের ভূমিকা পালন করতে হবে।