শরীফুল ইসলাম ইন্না
বগুড়া জেলার শাজাহানপুর থানার হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী শফিকুল ইসলাম (৩৪) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
আজ সোমবার বেলা ১২টায় র্যাব-১২ এর সিরাজগঞ্জ সদর দপ্তরে এই সংবাদ সম্মেলনে এতথ্য জানান র্যাব অধিনায়ক মোঃ মারুফ হোসেন।
গ্রেপ্তারকতৃ শফিকুল ইসলাম সিরাজগঞ্জ সদর উপজেলার সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে।
এর আগে রোববার রাত ১টার দিকে শেরপুর জেলার সদর থানার লক্ষীডাঙ্গী এলাকায় অভিযান চালিকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব অধিনায়ক বলেন, ২০১৩ সালে বগুড়া জেলার শাজাহানপুর থানা এলাকায় একটি হত্যা ও ডাকাতি মামলার আসামী শফিকুল ইসলাম। এই মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দেয়। এর পর থেকে সে পলাতক ছিলেন। রবিবার রাতে শেরপুর জেলার লক্ষীডাঙ্গী এলাকায় অভিডান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।