
শরীফুল ইসলাম ইন্না
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বেলকুচি মডেল ডিগ্রি কলেজে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কলেজের সভা কক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন।
এসময় বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক আব্দুল বাতেন, সহকারী অধ্যাপক শামসুল আলম, জেষ্ঠ প্রভাষক সাজ্জাদ করিম, শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালক করেন শিক্ষক রফিকুল ইসলাম।
এদিকে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে কলেজে ষ্টাফ কাউন্সিলের মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিং এ সভাপতিত্ব করেন বেলকুচি মডেল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল মামুন।