বেলকুচি সংবাদদাতা:
সিরাজগঞ্জের বেলকুচিতে সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক সোহরাওয়ার্দী হোসেন কে প্রাণনাশের হুমকি দিয়েছেন বিগত উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম। এ ঘটনায় থানায় অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী সাংবাদিক সোহরাওয়ার্দী হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানা পুলিশের এস আই রাশেদ।
অভিযোগ সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলদিয়ার গ্রামের বাসিন্দা, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আলিম ও তার অপর ভাইদের মধ্যে বসতবাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল,আব্দুল আলিম নির্বাচনে পরাজিত হয়ে তার সহোদর ভাই বুদ্দু সহ তার পরিবারের লোকজন কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রাণ নাসের হুমকি দেয়।
এ ঘটনায় ৬ জুন বুদ্দু তার ভাই আলিম সহ ৫ জনের নাম উল্লেখ করে বেলকুচি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে সাংবাদিক সোহরাওয়ার্দী হোসেন জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিনে সংবাদ প্রকাশ করেন।
এই সংবাদের জের ধরে ৮ জুন সকালে মধুপুর ব্রিজের পাশে আব্দুল আলীমের নেতৃত্বে চার পাঁচ জন ব্যক্তি
সাংবাদিক সোহরাওয়ার্দী হোসাইনকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন সাংবাদিক সোহরাওয়ার্দী হোসেন।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক সোহরাওয়ার্দী ৯ জুন রাতে দুইজনের নাম উল্লেখ করে থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন যার নাম্বার ৫২৪।
অভিযুক্ত আব্দুল আলিমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার বিরুদ্ধে করা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, নিউজ দেখে আমি ঘটনাস্হলে গিয়েছিলাম, আমার ভাইয়ের সাথে জমি নিয়ে বিরোধ,এটি আমাদের পারিবারিক বিষয়, এটি নিয়ে নিউজ করা ঠিক হয়নি।
বেলকুচি রিপোর্টারস ইউনিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক আল আমিন হোসাইন বলেন,এ ঘটনায় বেলকুচি রিপোর্টারস ইউনিটির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,সেই সাথে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত বেলকুচি থানার এস আই রাশেদ জানান, অভিযুক্ত মোঃ আলিমকে বাসায় গিয়ে পাওয়া যায়নি, থানায় এসে তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে জবাব দিতে বলা হয়েছিল তবুও তিনি এখন পর্যন্ত থানায় আসেননি, তবে আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।