
বিশেষ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচিতে জামিয়া ইসলামিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে স্বেচ্ছাসেবী সংগঠন "বেলকুচিবাসি ফাউন্ডেশন" এর পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়েছে।
শুক্রবার (৪ মে) বিকেলে, বেলকুচি উপজেলাস্থ এনায়েতপুর থানাধীন গোপালপুর চরকাদহ এর জামিয়া ইসলামিয়া কওমিয়া হাফিজিয়া মাদ্রাসা ক্যাম্পাসে অনুষ্ঠিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন "বেলকুচিবাসি ফাউন্ডেশন" এর সভাপতি এ আই আরিফ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল: আলহাজ্ব মাও: মো: আজমত আলি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র মাদ্রাসার শিক্ষক: হাফেজ মাও: মোঃ মোবারক হোসেন, হাফেজ মোঃ হযরত আলী,
বেলকুচিবাসি ফাউন্ডেশন এর পক্ষে উপস্থিত ছিলেন,
সাধারণ সম্পাদক: নুর আলম সিদ্দিকী, মো: শরিফুল ইসলাম, মাহমুদ হাসান সরকার,আব্দুল কাদের, হাফেজ মোঃ হাফিজ, সজিব আহমেদ,ইমান আলী সরকার প্রমুখ ।
এ সময় মাদ্রাসার ছাত্রবৃন্দ উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচিতে সহযোগিতা করেন।
উল্লেখ্য, চলমান তীব্র তাপ প্রবাহ থেকে বেলকুচিবাসিকে বাঁচাতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে, ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন অঞ্চলে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন "বেলকুচিবাসি ফাউন্ডেশন "
তারি ধারাবাহিকতায় উক্ত মাদ্রাসা ক্যাম্পাসে ৭ টি পেয়ারা গাছ, ৩ টি ফুল গাছ সহ মোট ১০ টি বৃক্ষ রোপণ করা হয়।