বেলকুচি প্রতিনিধ:
সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা প্রশাসনের আয়োজনে, ইউনিসেফ বাংলাদেশে এর আর্থিক সহযোগীতায় "বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং শিশু-কিশোর-কিশোরীদের জীবনমান উন্নয়নে জনগণের অংশগ্রহণ" শীর্ষক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার( ১৯ ডিসেম্বর) সকালে, বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার জনাব আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে, উক্ত পরিকল্পনা সভায় প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তোফাজ্জল হোসেন উপ-পরিচালক স্থানীয় সরকার সিরাজগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ রত্না বেগম প্যানেল চেয়ারম্যান, (০১) উপজেলা পরিষদ বেলকুচি, সিরাজগঞ্জ, জনাব শিবানী সরকার সহকারী কমিশনার (ভূমি) বেলকুচি, সিরাজগঞ্জ, জনাব একে. এম শফিকুল আলম ডি. এফ ইউনিসেফ বাংলাদেশ সিরাজগঞ্জ সহ অন্যান্য।