জহুরুল ইসলাম,বেলকুচি প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়ন জামায়াতের ১,২ ও ৩ নং ওয়ার্ড আয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা সভা ও দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২৪ আগস্ট) রাতে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আমীর মাওলানা আহসান হাবীব, সেক্রেটারী ডা:মো: রুহুল আমিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা মজলিশে শুরা সদস্য ,বেলকুচি উপজেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমীর জননেতা আরিফুল ইসলাম সোহেল,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারী ও ধুকুরিয়াবেড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওঃ মাহবুর রশিদ শামীম, জামায়াত নেতা অধ্যাপক মাজহারুল ইসলাম প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মো: মজিবুর রহমান মন্ডল, জামায়াত নেতা আলহাজ্ব মো: আবু হাসেম প্রামানিক, মাওলানা মোঃ ইব্রাহিম হোসেন সিরাজী,আলহাজ্ব মো: আবু হাসেম মন্ডল সহ জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় আরিফুল ইসলাম সোহেল বলেন, দীর্ঘ ১৬ বছরের জুলুম নির্যাতনের অবসান ঘটেছে, আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ হয়েছে, ছাত্র- জনতার বিজয় অর্জিত হয়েছে,আলহামদুলিল্লাহ।
তবে এই বিজয় চূড়ান্ত বিজয় নয়, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার মাধ্যমে, ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি নিশ্চিত করতে, ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সর্বোচ্চ ত্যাগের নজরানা পেশ করতে হবে।
আওয়ামী লীগ যতবার ক্ষমতায়এসেছে, গণতন্ত্রের কবর রচনা করেছে, নির্বিচারে গণহত্যা চালিয়েছে, আওয়ামী লীগের সকল গুম, খুন ও দুর্নীতির বিচার করতে হবে,তবে একজন নিরঅপরাধ ব্যক্তিও যেনো রাজনৈতিক প্রতিহিংসা এবং ব্যক্তিগত আক্রোশ এর কারণে হয়রানির শিকার না হয় বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করবো ইনশাআল্লাহ